ঢাকাশুক্রবার , ২০ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আমিরের ‘সিক্রেট সুপারস্টার’-কে টেক্কা সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’

admin
অক্টোবর ২০, ২০১৭ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ভারতের সিনেমা হলে ভালই ঝড় তুলেছে। এদিকে সালমান খানের কোনও ছবির রিলিজ নেই দীপাবলিতে, তবুও স্পটলাইটটা ঘুরে গেল তার দিকে।

আমির খানের সঙ্গে সচরাচর টেক্কা দিতে চান না সালমান খান। কারণ একটাই, আমিরের ছবি বছরে সবার শেষে মুক্তি পায়। সমালোচকদের প্রশংসা থেকে পুরস্কারের মঞ্চ, সবই দখল করে নেয় এক নিমেষে। এক কথায়, বরাবর ফাঁকা মাঠে গোল দেন আমির।

কিন্তু এবার ছক উল্টে গেল। চুপিচুপি ময়দানে নেমে পড়েছেন সালমান খান। দীপাবলি উৎসবের প্রাক্কালেই টুইট করেছেন দর্শকের জন্য বিশেষ উপহার। যাতে হইচই পড়ে গিয়েছে সারা দেশে। ভাবতেই পারেননি কেউ যে, আমিরের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে সলমনের ছোট্ট একটা টুইট।

সালমান খান টুইট করেছেন তার ক্রিসমাস রিলিজ ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পোস্টার।

আর তাতেই বুঝিয়ে দিয়েছেন, ‘টিউবলাইট’ ফ্লপ হতে পারে, কিন্তু তিনি বহাল তবিয়তে আছেন। টুইটার ট্রেন্ডিংয়ে অনেক পেছনে ফেলে দিয়েছেন আমিরের ‘সিক্রেট সুপারস্টার’কে। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সলমন খান-ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’।

স/মা