ঢাকাশুক্রবার , ২০ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ এর প্রস্তুতি সভা

admin
অক্টোবর ২০, ২০১৭ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ এর প্রস্তুতি সভা

হাফিজুর রহমান হহৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক বিরোধী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “মাদকমুক্ত সমাজ” এর প্রস্তুতি সভা ওনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় নাগেশ্বরী কলেজ সংলগ্ন গোলাপ খাঁ শিশু সদনে এ সভা অনুষ্ঠিত হয়। মাদকমুক্ত সমাজ-এর আহবায়ক, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম খাঁন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, নাগেশ্বরী আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ, কালীগঞ্জ কলেজের অধ্যক্ষ হযরত আলী খন্দকার, যুগ্ম আআহবায়ক ও মহিলা কলেজের সহকারী অধ্যাপক জালাল উদ্দিন, সদস্য সচিব আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রদর্শক আব্দুল আজিজ, সাংবাদিক হাফিজুর রহমান হৃদয়, আব্দুল গণি, আবু হোসেনসহ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অধ্যক্ষ ও প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতিসভায় আগামী ২৬ অক্টোবর একটি মাদক বিরোধী র‍্যালি ও মানবন্ধন করার সিদ্ধান্ত হয়। র‍্যালি মানবন্ধনে সকল স্তরের জনসাধারণকে অংশ নেয়ার আহবান করেন, মাদকমুক্ত সমাজ এর আহবায়ক, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম খাঁন।

স/মা