বদলগাছী উপজেলা কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ায় ওসির অভিনন্দন
বদলগাছী (নওগাঁ)সংবাদদাতা
নওগাঁয় ন্যাশনাল এগ্রিকেয়ার আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি ২০১৭ জেলা পর্যায়ে চুড়ান্ত খেলায় নওগাঁ সদর ক্রিড়া সংস্থার কাবাডি দলকে হারিয়ে বদলগাছী উপজেলা ক্রিড়া সংস্থার কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দীন উপজেলা ক্রিড়া সংস্থার কাবাডি দলকে থানায় ডেকে নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। গতকাল শুক্রবার বেলা ১১ টায় থানা গোল চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তিনি এই ধন্যবাদ জ্ঞান করেন। সেই সাথে বিভাগীয় পর্যায়ে কাবাডি খেলায় অংশ গ্রহনসহ চ্যাম্পিয়ন হওয়ার উৎসাহ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ শাহিনুর ইসলাম, অধ্যাপক ইউনুছার, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এম জামান পিন্টু, রজত কান্ত গোস্বামী, এসএম জামিল হোসেন, মুনিরুল ইসলাম সাজু প্রমূখ। কাবাডি দলের অধিনায়ক তুহিন হোসেন, খেলোয়ার নাজমুল ও চঞ্চল বলেন তারা জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল এবং বিভাগীয় পর্যায়েও জয় ছিনিয়ে আনার প্রত্যাশা ব্যাক্ত করেন। #
স/মা

