ঢাকাশুক্রবার , ২০ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতকে হেনস্থা করেছেন

admin
অক্টোবর ২০, ২০১৭ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতকে হেনস্থা করেছেন।

শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর আয়োজিত আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জিয়ার অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া বার বার সময় নিয়ে ৮ মাস বিচার কার্যক্রমকে বিলম্বিত করেছেন। বৃহস্পতিবার খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে বের হয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে বিএনপি সমর্থিত আইনজীবীরা হাতাহাতি করে প্রমাণ করেছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, তারা আইন মানেন না।

স/মা