ঢাকাশুক্রবার , ২০ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে দরিদ্র শিক্ষার্থী আসমার পরিবারের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক উন্মে সালমা তানজিয়া

admin
অক্টোবর ২০, ২০১৭ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরে দরিদ্র শিক্ষার্থী আসমার পরিবারের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক উন্মে সালমা তানজিয়া

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

অবশেষে ফরিদপুর শহরের আলীপুর এলাকার বাদাম বিক্রেতা দরিদ্র শিক্ষার্থী আসমা পরিবারের দায়িত্ব নিলেন জননী খ্যাত ফরিদপুরের জেলা প্রশাসক উন্মে সালমা তানজিয়া। সম্প্রতি স্থানীয় দৈনিক ভোরের প্রত্যাশা, ঢাকা টাইমস্, বাঙ্গালী খবরসহ কয়েকটি সংবাদ মাধ্যমে শিশু আসমা বেঁচে থাকার সংগ্রাম ও বাদাম বিক্রেতা দরিদ্র শিক্ষার্থী আসমার পাশে শিবাজী নিকেতন শীর্ষক প্রতিবেদন প্রকাশ পেলে বিষয়টি জেলা প্রশাসকের দৃষ্টিতে আসে। তিনি খোঁজ খবর নিতে থাকেন আসমার উপর।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের মাধ্যমে এই পরিবারটিকে ডেকে নেন। শিশু আসমাকে মাতৃস্নেহে জড়িয়ে ধরে জেলা প্রশাসক বলেন মা তুমি কি হতে চাও? আসমার উত্তর আমি ডাক্তার হতে চাই। ইংরেজিতে আমি আসমা বলতে বললে তাৎক্ষণিক উত্তর ও ধস অংসধ. জেলা প্রশাসক তখন প্রাণের পূর্ণতার প্রাণজল হাসিতে আসমার সারা শরীরে আদর স্নেহের পরশ বুলিয়ে দেন। পাশে থাকা আসমার মা বেদেনা বেগমকে বলেন, মেয়েকে আর বাদাম বিক্রি করতে পাঠানো যাবে না। দেশে এখন পড়াশোনা করতে তেমন অর্থ লাগে না। সরকার নারী শিক্ষার উন্নয়নে অনেক প্রকল্প গ্রহণ করেছে। পাশে থাকা আসমার শিশু ভাই মিলনকে আদর বুলিয়ে দিয়ে তিনি বলেন তুমিও স্কুলে যাবে, বড় হতে হলে অনেক পড়াশোনা করতে হবে। এমন দৃশ্য কেউ না দেখলে অনুধাবন করতে পারবেন না। এ যেন মানবতার রোদে জননীর স্নেহ আপ্লুত। জেলা প্রশাসক তাৎক্ষণিক শিক্ষা কর্মকর্তাকে ফোন করে নির্দেশ দিলেন আসমার শিক্ষার উন্নয়নে সার্বিক সাহায্য সহযোগিতা করার এবং আসমার ছোট ভাই চায়ের দোকানে থাকা মিলনকে স্কুলে ভর্তির নির্দেশ দিলেন। তিনি পরিবারটির দায়িত্ব গ্রহণ করে জানান, প্রতি মাসে আসমার পরিবারকে ৫,০০০ টাকা সরকারি অনুদান দেওয়া হবে। কিন্তু এই পরিবারের দুটি শিশুকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে। তিনি তাৎক্ষণিক আসমার মায়ের হাতে খাবারের জন্য নগদ ২০০০ হাজার টাকার অনুদান তুলে দেন এবং জীবন সংগ্রামের বাস্তবময় এমন প্রতিবেদন লেখার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান। এ সময় জেলা প্রশাসকের পাশে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন ফরিদপুর জেলা প্রতিনিধি সাজ্জাদ হুসাইন বাবু, সাংবাদিক সংগঠক বিজয় পোদ্দার, ইনডিপেডেন্ট টেলিভিশন ফরিদপুর জেলা প্রতিনিধি মফিজুর রহমান শিপনসহ অন্যান্য জেলা প্রশাসন কর্মকর্তা। আসমার পরিবার অভিমত ব্যক্ত করে বলেন, জীবনের হতাশায় নতুন আলো পেলাম। এখন আর ভাতের কষ্ট, কাপড়ের কষ্ট অভাব বলতে থাকবে না। আসমা ও মিলনকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবো। আল্লাহ যেন আমাদের দিকে তাকান।
উল্লেখ্য, গত রোজার মধ্যে এই পরিবারের একমাত্র উপার্জনকারী আসমার পিতা কাশেম শেখ নিখোঁজ হলে পরিবারটি মানবেতর জীবন শুরু করে। সাংবাদিকদের প্রতিবেদনের প্রেক্ষিতে প্রথম শিবাজী নিকেতন ও পরবর্তীতে পুরোপরিবারের দায়িত্ব ভার নিলেন ফরিদপুরের জেলা প্রশাসক উন্মে সালমা তানজিয়া।

স/মা