কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে হেরোইনসহ আটক-২
কুষ্টিয়া, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় ৮’শ গ্রাম হেরোইনসহ ২জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্ত এলাকা থেকে রুবেল (২৫) ও হান্নান (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, আটক দুই মাদক ব্যবসায়ী ১৫৭ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে মাদক নিয়ে বাংলাদেশের মোহাম্মদপুর সীমান্তে প্রবেশ করলে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র অধিনায়ক নায়েক সুবেদার আশরাফের নেতৃত্বে টহলদল তাদের আটক করে এবং উদ্ধার করে ৮’শ গ্রাম হেরোইন। যার মূল্য নির্ধারন করা হয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, মোহাম্মদপুর সীমান্ত এলাকার খেদমত আলী ছেলে রুবেল (২৫) ও একই এলাকার মসলেম উদ্দিনের ছেলে হান্নান (২৪)।
আটকৃতদের জিঞ্জাসাবাদ করার জন্য কুষ্টিয়ার মিরপুরের (৪৭)ব্যাটালিয়ন সদর দপ্তরে নেওয়া হয়েছে।
স/মা

