বাঘারপাড়ায় ৯৯০ জন কৃষকের মাঝে
প্রণোদনা কর্মসূচীর সার বীজ বিতরণ
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
গতকাল বাঘারপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। খরিপ ও গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ অনুষ্ঠিত হয়। বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা জাহীদুল আলম, প্রভাষক কওছার পারভেজ। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মসূচীর আওতায় বাঘারপাড়ায় ৯শ ৯০ জন কৃষককে ভূট্রা, সরিষা, তিল, মুগ ও বিটি বেগুনের বীজসহ রাসায়নিক সার বিতরণ হবে।
স/মা

