কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসান জাকিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, সহ-সভাপতি কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাবিব ওসমান, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, কোষাধ্যক্ষ বেলাল হুসাইন বিজয়, অফিস সম্পাদক ফিরোজ আহম্মেদ, প্রচার সম্পাদক আরিফ মোল্ল্যা, কার্যকরী সদস্য কালাম গাজী, এম,এ লিতু, অপূর্ব রায় প্রমুখ।
সভায় প্রেসক্লাবের অস্থায়ী অফিস করা, সদস্যদের সংবাদপত্রে কাজের গতি বৃদ্ধি করাসহ গত এক মাসের বিভিন্ন কার্যক্রমের মূল্যায়ন করা হয়। এছাড়া প্রেসক্লাব থেকে দায়ের করা পরবর্তী কর্মসূচি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়।
স/মা

