কমলনগরে মায়ের পরকীয়ার সাক্ষী মেয়ে, বাবা হারালো সংসার!!
এম শাহরিয়ার কামাল (কমলনগর) লক্ষীপুর
১৪বছর এর সাজানো সংসার ছেড়ে পরকীয়া প্রেমের টানে দুই সন্তানের জননী, তাছলিমা বেগম(২৮) স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছে বলে অভিযোগ করেছেন স্বামী আব্দুস শহীদ। ঘটনাটি ঘটে, লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার ১নং চর কালকিনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শহীদ ব্যাপারী বাড়ীতে।এ বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে জানা যায়, ২০০৩ সালে চর কালকিনি গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুস শহীদের সাথে সদর উপজেলার ২নং ইউনিয়নের ইয়ারপুর পালের হাট সংলগ্ন ছফিউল্যা খোনার বাড়ীর,তছলিম’র মেয়ে তাছলিমার সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাছলিমা দীর্ঘ দিন হতে একাধিক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে। এ বিষয়ে একাধিকবার এলাকায় শালিশী বৈঠক ও হয়। তাছলিমা পালিয়ে যাওয়ার কিছু দিন আগে ও পরকিয়া প্রেমিকের সাথে অনৈতিক কাজের সাথে লিপ্ত থাকা অবস্থায় তার ৯বছরের মেয়ে, জান্নাতুল আক্তার সাদিয়া দেখে ফেলে।মেয়ে সাদিয়া বিষয়টি তার বাবাকে জানালে, তাছলিমা আরো বেপরোয়া হয়ে ওঠে। পরবর্তীতে সে রাতের আধারে ঘরে থাকা জমির দলিল, নগদ একলক্ষ ত্রিশ হাজর টাকা ও দুই ভরি স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে যায়। তার সন্তনরা মাকে ফিরিয়ে আন্তে অনেক চেষ্টা করে ও ব্যার্থ হয়। স্বামী শহীদ জানায়, আমি মৎস্য ব্যাবসা করি,তাছলিমাকে নিয়ে ১৪বছর সংসার করি। আমার স্ত্রী সন্তান নিয়ে স্বপ্ন দেখতাম সে আমার স্বপ্ন ভেঙ্গে আমার সকল টাকা পয়সা, স্বর্ণ অলংকার নিয়ে আমাকে নিঃস্ব করে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। এখন আমার সšাÍনরা তাদের মাকে চায়, মায়ের কথা বলে, আমি তাদের মূখের দিকে তাকিয়ে তাকে ফিরিয়ে আন্তে চেষ্টা করি কিন্তু সে আসতে চাচ্ছে না।এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জানায় বিষয়টি আমি শুনেছি এর আগে ও আমি একাধিক শালিশ করে মিমাংসা করার চেষ্টা করি, কিন্তু তাছলিমা খারাপ চরিত্রের হওয়ায় সে প্রেমিকের সাথে পালিয়েছে।এটি আমাদের এলাকার জন্য লজ্জাকর বিষয়।
স//মা

