লক্ষ্মীপুরে ইয়াবা ট্যাবলেট দিয়ে রাজীবকে
গ্রেফতারের অভিযোগ
লক্ষীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির মেম্বার বাড়ির, মনির মেম্বারের ছেলে আহম্মদ আল ফারুক রাজীব(২৯) কে দালাল বাজার পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মোঃ ওমর ফারুক ২৫০পিচ ইয়াবা টেবলেট দিয়ে গ্রেফতার করে সদর থানায় প্রেরন করে বলে অভিযোগ পাওয়া যায়। সরেজমিনে গিয়ে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় আহম্মদ আল ফারুক রাজীব দালাল বাজার মাসুদ মিঞার মোবাইল দোকানে মোবাইল মেরামত করার জন্য আসিলে তৎক্ষনাত দালাল বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স সহ মাসুদ মিঞার মোবাইল দোকানে এসে তার দেহ তল্লাশি করলে উপস্থিত মাসুদ হোসেন,মোঃ আজাদ, আবুল হোসেন, তারা জানায়, পুলিশ যখন আমাদের সামনে রাজীবের দেহে তল্লাশি চালায়, তখন তার কাছে কোন ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় নাই। পরবর্তীতে পুলিশ তাকে ২৫০পিস ইয়াবা সহ সদর থানায় চালান দেওয়ার খবর পাওয়া যায়। এখন জনতার প্রশ্ন এই ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট কোথায় হতে এলো? রাজীবের বাবা মনির মেম্বার জানায়, আমার ছেলের বিরুদ্ধে কতিপয় লোকজন ষড়যন্ত্র করে আমার ছেলেকে এই মামলায় ফাঁসিয়েছে,আমি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই। এই বিষয়ে এস আই ওমর ফারুকের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি উপস্থিত সাক্ষী গনের সামনে সঙ্গীয় ফোর্স সহ রাজীবের দেহ তল্লাশি করার সময় তার পেন্টের পকেটে থাকা ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে আসামীকে আটক করে সদর থানায় প্রেরণ করি। তাহার বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা হয়, যাহার নং ২৫ তাং ১৫/১০/২০১৭ ইং।
স/মা

