ঢাকাশুক্রবার , ২০ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাঁচবিবির কয়া সীমান্তে ১০ লক্ষ টাকার ভারতীয় পন্য আটক

admin
অক্টোবর ২০, ২০১৭ ৮:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

পাঁচবিবির কয়া সীমান্তে ১০ লক্ষ টাকার ভারতীয় পন্য আটক
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা চেঁচড়া সীমান্তে ভারতীয় আমদানী নিষিদ্ধ ১০ লক্ষ টাকার পণ্য আটক করেছে কয়া ক্যাম্প বিজিবি সদস্যরা। কয়া ক্যাম্প কমান্ডার সুবেদার এ কে এম মোস্তফা জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার চেঁচড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা ভারতীয় আমদানী নিষিদ্ধ পণ্য বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে াাসার সময় কয়া ক্যাম্পের টহল রত বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করলে ফেলে পালিয়ে যায়। পরে পণ্যগুলো মালিক বিহীন উদ্ধার করে হিলি শুল্ক গুদামে জমা দেয়। উদ্ধারকৃত পণ্য গুলোর মধ্যে ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ১শ ৮ বোতল, উন্নতমানের শাড়ী ১৭৬পিচ, থ্রী-পিচ ১২টি, লেহেঙ্গা ২৫ টি,। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা বলে জানান।

স/মা