ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জমি বিক্রি না করায় চাঁদাবাজি মামলা দিয়ে বসত বাড়িতে হামলাঃ আহত ১১

admin
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

 ভালুকা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর আখালিয়া গ্রামে গুলশান স্পিনিং মিলের (প্রস্তাবিত) কর্তৃপক্ষ কম দামে জমি কিনে নেয়ার উদ্দেশ্যে জমির মালিকদের বিরুদ্ধে ২০লাখ টাকার চাঁদাবাজি দিয়ে রাতের আঁধারে বসত বাড়িতে অগ্নিসংযোগ,হামলা লুটপাট করে এ হামলায় শিশু,ছাত্র ও মহিলাসহ ১১ জন আহত হয়। আহতদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার ধামশুর মৌজার ১১৩৯ নম্বর দাগে ওই গ্রামের আব্দুল খালেক ফকির গং পৌত্রিক সূত্রে প্রাপ্ত ৫৪ শতাংশ জমি প্রায় ৭০বছর ধরে ভোগ দখলে আছেন। ওই জমিটি নিয়ে আদালতে গুলশান স্পিনিং মিলের সাথে জমির মালিকের মামলা হলে সম্প্রতি মামলার রায়ে আব্দুল খালেক ফকির গং এর পক্ষে ৪২ শতাংশ ও গুলশান স্পিনিং মিলকে ১২ শতাংশ জমি মালিকানার সিদ্ধান্ত দেন। কিন্তু আদালতের ওই রায়কে না মেনে কোম্পানীর লোকজন সমুদয় জমিতে গত ৩১জানুয়ারী কাঁটাতারের বেড়া দিয়ে দখলের চেষ্টা করে। কাটা তারের বেড়া দিতে ব্যর্থ হয়ে গত ১৫ফেব্রুয়ারী গুলশান স্পিনিং মিলের ঊর্ধ্বতন কর্মকর্তা মাসুদুর রহমান চৌধুরী বাদী হয়ে জমির মালিক বাশান,রমজানসহ ১৬জনের নাম উল্লেখ করে ২০লাখ টাকার মিথ্যা চাঁদাবাজি মামলা করেন। মামলার ভয়ে জমির মালিকগণ পালিয়ে থাকার সুযোগে গত শনিবার রাতের আঁধারে গুলশান স্পিনিং মিলের এজিএম জামির আলী ও মাসুদুর রহমান চৌধুরীর নেতৃত্বে মাইক্রোবাস নিয়ে প্রায় দেড় শতাধিক লোক নিয়ে রমজান ও বাশানের বসত বাড়িতে ঘুমন্ত লোকজনের উপর হামলা চালায়। এ সময় সেলিনা আক্তার (৩৮), লাভলি আক্তার (৩৬) দিলারা বেগম (২০) নাছিমা (২১), শেফালী (২৩), শেফালীর শিশুকন্যা রাবেয়া (চার মাস), লাকীর শিশু কন্যা তায়েবা (১৪ মাস), রমজান আলী ফকির (৩৫), শিহাব ফকির (১৭), বাছির ফকির (২০) রোকেয়া (৪৪) আহত হন। আহতদের মাঝে সেলিনা আক্তার, লাভলী আক্তার, দিলারা বেগম, নাছিমা ও শেফালীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় রমজান আলী বাদী হয়ে এজিএম জামির আলী ও মাসুদুর রহমান চৌধুরীসহ ৭জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযোগটি এফ,আই,আর হয়নি।
জমির মালিক আব্দুল খালেক ফকিরের ছেলে মো: বাশান মিয়া জানান, আদালতের রায়কে তোয়াক্কা না করে গুলশান স্পিনিং মিলের লোকজন তাদের জমিটি কাঁটাতারের বেড়া দিয়ে দখলের চেষ্টা ব্যর্থ হয়ে মিলের লোকজন তাদের জমিটি কম দামে কেনার জন্য প্রস্তাব দিলে তাতে রাজি না হওয়ায় মিলের কর্মকর্তা মাসুদুর রহমান চৌধুরীর আমাদের বিরুদ্ধে ২০ লাখ টাকার মিথ্যা চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা দিয়ে শনিবার রাতে আঁধারে বসত ঘরে হামলা করে লুট পাট করে।
অভিযুক্ত গুলশান স্পিনিং মিলের ঊর্ধ্বতন কর্মকর্তা মাসুদুর রহমান চৌধুরীর মোবাইলে বার বার চেষ্টা করেও রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো: হযরত আলী জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

স/শা