ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক-আলমসাধু
সংঘর্ষে চালক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক ও আলমসাধু মুখোমুখি সংঘর্ষে শামছুল আলম (৫০) নামে আলমসাধু চালক নিহত হয়েছে। সোমাবার বিকেলে কোটচাঁদপুর-চৌগাছা সড়কে এদুর্ঘটনা ঘটে। নিহত শামছুল কালীগঞ্জ উপজেলার বারবাজারের মোহর আলী মন্ডলের ছেলে। ট্রাক ড্রাইভার মান্ডকে আটক করেছে পুলিশ।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, সোমবার বিকাল ৪টার দিকে কোটচাঁদপুর-চৌগাছা সড়কে খালি ট্রাক ও আলমসাধু মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই আলমসাধু চালক শামছুল মারা যায়। ট্রাকের চালক মান্ড মন্ডল সহ ট্রাকটি আটক করা হয়েছে। মরাদেহটি ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।
স/মা

