ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়া উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

admin
অক্টোবর ১৬, ২০১৭ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

কলারোয়া উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা ব্যুরো প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় আগামী নভেম্বর মাসে জেলা ছাত্রলীগের সন্মেলনকে কেন্দ্র করে এবং ছাত্রলীগের সংগঠনকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে উপজেলা ছাত্রলীগের জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যার পর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগের সভাপতি তরুন চেয়ারম্যান শেখ ইমরান হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রাহী ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান বাহার বুলবুল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য সুমন আহম্মেদ, সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সভাপতি রমজান আলী রাতুল, সাধারণ সম্পাদক আছাফুর রহমান শাওন, পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল, সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সহ-সভাপতি এসএম আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক শেখ আবু বক্কর ছিদ্দিক জনি, যুগ্ন সাধারণ সম্পাদক জিএম তুষার, শাকিল খান জর্জ, ছাত্রলীগ নেতা শামসুজ্জামান টিটু, আবুল কাশেম, ইলিয়াস হোসাইন, মোস্তাক আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ। সমগ্র বর্ধিত সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি।
স/মা