ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় পাটের গুদামে অগ্নিকান্ডে চার লক্ষাধিক টাকার ক্ষতি

admin
অক্টোবর ১৬, ২০১৭ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া : বাঘারপাড়ার একটি পাটের গুদামে আগুন লেগে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার খলশী গ্রামের মীরপাড়ায় তরিকুল ইসলামে পাট গুদামে এ দিন আনুমানিক রাত তিনটার দিকে আগুন লাগে। শেষ রাতে আগুন লাগার কারণে গুদামের পাট রক্ষা করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ভোর রাতে আগুন নিয়ন্ত্রনে আনে। তরিকুল ইসলাম জানিয়েছেন, তার গুদামে প্রায় ২শ ১০ মন পাট ছিলো। যার সম্পূর্ণটায় আগুনে বিনষ্ট হয়েছে। একই সাথে পুড়েগেছে পোল্ট্রি সামগ্রী। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।

স/এষ্