কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৯০ বোতল পেনসিডিলসহ শরিফ হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। থানা সূত্র জানায়, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই খান আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কেশবপুর সাগরদাঁড়ি সড়কের গণসাহায্য সংস্থা অফিসের সামনে থেকে একটি যাত্রীবাহী ইজিবাইকের গতীরোধ করে তলাশী চালিয়ে বসত্মাবন্দী অবস্থায় ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলারোয়া উপজেলার গাড়াখালি গ্রামের আবুল হাসানের ছেলে মাদক ব্যবসায়ী শরিফ হোসেনকে আটক করে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। যার নং-১৪
স/এম

