ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেশবপুরে ১৮৪৭ জন শিক্ষার্থীকে টিফিন বক্স প্রদান


অক্টোবর ১৬, ২০১৭ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর)প্রতিনিধিঃ

কেশবপুরে ১৮৪৭ জন শিক্ষার্থীকে টিফিন বক্স প্রদান করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। বিতরনকালে তিনি বলেন, টিফিন বক্সে সব সময় কিছু খাবার দিয়ে ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠানো উচিত ।আর এর গোটা দায়িত্ব আসে মায়েদের উপর। তিনি বলেন শিশুদের নির্দিষ্ট সময় পর-পর ক্ষুধা লাগে।ক্ষুধার্ত অবস্থায় শিশুরা পড়ালেখায় মনোযোগি হতে পারেনা ।ক্ষুধা লাগলে তাদের অবশ্যই খেতে দিতে হবে। ১৪ অক্টোবর কেশবপুর উপজেলার সুফলাকাটি উচ্চ বিদ্যালয় মাঠে সুফলাকাটি ও গৌরিঘোনা ইউনিযনের ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণীর ১হাজার ৮শ‘৪৭ জন ছাত্র-ছাত্রীকে টিফিন বক্স প্রদান অনুষ্ঠানে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একামত্ম সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী , যশোর জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেন , সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ সরদার ও গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান প্রমূখ।

স/এম