ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফিরে আসার অপেক্ষায়

admin
অক্টোবর ১৬, ২০১৭ ৭:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফিরে আসার অপেক্ষায়…………

কেনো জানিনা, অন্য ভাই বোনদের চেয়ে জিয়া ভাইয়ার সাথে আমার ব্যক্তিগত টিউনিংটা অনেক ভাল। তাঁর চলন, বলন সব কিছুই আমাকে আকর্ষণ করে। আমি প্রভাবিত হই। এত সুন্দর ব্যাবহার দেখে। আমার জীবনে যা কিছু ভাল তার সব কিছুর পেছনেই এই ভাইটির অবদান রয়েছে। এ মানুষটি আমার বড় ভাই, বন্ধুর মত। আমার আইডল। কোনো দিন আমাকে কোনো কাজে বাধা দেননি। নিষেধ করেননি কোনো কাজ করতে। শুধু কাজটির ভাল মন্দ দিক নিয়ে বুঝিয়েছেন। তারপর আমার উপর ছেড়ে দিয়েছেন। আমি জীবনের সব ক্ষেত্রে ভাল মন্দ অনেকটা তার কাছেই শিখেছি। তাঁর কাছে আমার দায়ের শেষ নেই। আমার জীবনের সব চেয়ে খারাপ সময়ে এগিয়ে এসেছেন তিনি। অর্থ, বুদ্ধি আর পরামর্শ দিয়েছেন। আমাকে কোনোদিন কষ্ট সইবার সুযোগ দেননি। এই মানুষটার মত রসিক, প্রাণখোলা মানুষ জগতে বড় কম।। দির্ঘ ১১ বছর প্রবাসে কাটিয়ে আসছিলেন আমাদের মাঝে। ৩০ টি দিন খুব আনন্দ মাঝে ছিলাম।গত কাল আবার আমাদের কাছথেকে বিদায় নিয়ে চলেগেলেন প্রবাসে ফিরে।।তোমাকে খুব মিস করছি ভাই।।
দোয়া রইলো ভাল থেকো।
ফিরে আসার অপেক্ষায়…………
তোমার স্নেহের ছোট ভাই
:::::মোছাদ্দেক::::

স/মা