ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুঠোফোনেই বিক্রি হচ্ছে রাতের আঁধারে ধরা মা ইলিশ

admin
অক্টোবর ১৬, ২০১৭ ৭:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

মুঠোফোনেই বিক্রি হচ্ছে রাতের আঁধারে ধরা মা ইলিশ

মোঃমোছাদ্দেক বিল্লাহ(বিষেশ প্রতিবেদক)

প্রশাসনের অভিযান চললেও থামেনি কাঠালিয়ার বিশখালীতে মা ইলিশ শিকারিদের দৌরাত্ম। মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত বিশখালী জুড়ে চলছে ইলিশ নিধন। শত শত জেলে রাতভর ইলিশ নিধন করছে। আর মুঠোফোনের মাধ্যমে ক্রেতাকে ডেকে এনে নদীর পাড়েই বিক্রি হচ্ছে এসব মাছ।
এলাকাবাসী জানায়, রাতের অন্ধকারে লোকচক্ষু আড়াল করতে নৌকাগুলোতে কোনো আলোকবাতি ব্যবহার করছে না জেলেরা। ১অক্টোবর থেকে ২২ অক্টোবর  পর্যন্ত ইলিশ ধরার নিষেধাজ্ঞার মাঝে এভাবেই নতুন কৌশলে ইলিশ নিধন চলছে।
শুধু কাঠালিয়া নয় বিশখালী জুড়ে বেতাগী,আমুয়া,শোলজালিয়া,আওরাবুনিয়া, নিয়ামতি,রাজাপুর,পালট বিশখালী নদীতে ইলিশ নিধনে মেতে উঠছে জেলেরা। আর এই মাছ নদীর চরে রেখেই মুঠোফোনের মাধ্যমে নদী পাড়ের প্রত্যন্ত বাজার ও এলাকায় ঘরে ঘরে বিক্রি হচ্ছে। তাই নিধন বন্ধে সার্বক্ষণিক অভিযান ছাড়াও কোস্টগার্ড ও নেভি নিয়োগের দাবি ইলিশ প্রিয় সাধারণ মানুষের।।

স/মা