কমলনগরের মুন্সিরহাটে গনসৌচাগার ও ড্রেনেজ ব্যবস্থা চালু করার জোড়ালো দাবি এলাকাবাসির
এম.শাহরিয়ার কামাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনীধি :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মুন্সিরহাট বাজারে গনসৌচাগার (টয়লেট) ও ড্রেনেজ ব্যবস্থা চালু করার জোরালো দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসি ও বাজার ব্যবসায়ীরা। এই বিষয়ে অত্র এলাকার স্বনামধন্য তরুন রাজনীতিবিদ ও মুন্সিরহাট বাজারের সাধারণ সম্পাদক ফারুক মুন্সি জানান, দীর্ঘ দিনের সু-পরিচিত ঐতিহ্যবাহী পুরাতন এই বাজারটিতে হাজার হাজার মানুষের সমাগম থাকলেও নেই অতি গুরুত্বপূর্ন গনসৌচাগার তথা টয়লেট সহ দ্রত বর্জ নিষ্কাসনের ড্রেনেজ ব্যবস্থা । বাজারটির সন্নিকটে অবস্থিত জামে মসজিদটিতে স্থানীয় বাজার ব্যবসায়ী মসজিদের নিয়মিত মুসুল্লি ও দূর- দূরস্থ হতে আগত যেসব পথচারী নামাজ আদায়ের জন্য আসেন, তাদের জরুরি-জরুরত স্বার্থে প্রায় দীর্ঘ অপেক্ষা করতে হয়। ফলে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠেনা বলেও অভিমত ব্যাক্ত করেন গুনি এ রাজনীতিবিদ। অনুসন্ধানকালে মুন্সিরহাট বাজারের উপর দাড়িয়ে দেখা গেছে, অনেক স্কুল-মাদ্ররাসা, ব্যাংক-বীমাসহ বেশ ক’টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে এখানে। মনোমুগ্ধকর এমন একটি বাজারে নিয়মিত যাতায়াতের একমাত্র গুরুত্বপুর্ন মতিরহাট টু তোরাবগঞ্জ সড়কটির চরম অবর্ননীয় দৈন্যদশায় পরিনত হওয়ায় অতিদ্রুত সংস্কার করার জোরদাবি সহ গনসৌচাগার (টয়লেট) ও ড্রেনেজ ব্যবস্থা চালু হলে এই এলাকার জনসাধারনের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে বলে ও মন্তব্য করেন তিনি। এছাড়াও মাননীয় সংসদ আবদুল্লাহ আল মামুন (এমপি)’র নিজস্ব তহবিল অথবা সরকারি যে কোন বরাদ্ধের মাধ্যমে জনমনের প্রানের দাবি মুন্সিরহাট বাজারে গনসৌচাগার নির্মানে মননীয় সাংসদ’র সু-দৃষ্টি আশা করছেন এ অঞ্চলের শতশত মুসুল্লি ও শান্তি প্রিয় জনগণ।
স/মা

