কলারোয়ায় সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় ৬কেজি গাঁজা উদ্ধার
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা ব্যুরো প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় তলুইগাছা সীমান্তের বিজিবি’র সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। শুক্রবার রাত ১১টার দিকে তলুইগাছা আমবাগান থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মিজানুর রহমান জানান, তার নেতৃত্বে ওই রাতে আমবাগান এলাকায় টহলরতকালে থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬কেজি গাঁঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২১হাজার টাকা। জব্দকৃত গাঁজা সাতক্ষীরা ৩৮/বিজিবি’র হেড কোয়াটারে জমা দেওয়া হয়েছে বলে জানা যায়।
স/মা

