বিশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন, ২ জেলের কারাদন্ড
মোঃমোছাদ্দেক বিল্লাহ(বিষেশ প্রতিবেদক)
বেতাগীতে নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদীতে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমান আদালত ২ জন জেলেকে ১ মাসের কারাদন্ড দিয়েছেন। গতকাল শুক্রবার সকালে তাদের কে বরগুনা জেল হাজতে প্রেরন করা হয়েছে। এসময় হাতেনাতে ইলিশ মাছ, ইঞ্জিন চালিত নৌকা ও জাল জদ্ধ করা হয়। কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের মো: কালাম (২০), একই উপজেলার তালগাছিয়া গ্রামের মো: বাদল (৫০) তারা বিষখালী নদীর বিবিচিনি ইউনিয়নের ফুলতলা এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছিল। মৎস বিভাগ জানায়, উপস্থিতি টের পেয়ে আরও ৩ জেলে পালিয়ে যায়।
জানা গেছে, উপজেলা প্রশাসন ও মৎস বিভাগের আয়োজনে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযানে ২ জেলের জেল জরিমানা, সারে ৩ কেজি ইলিশ, ৩ টি ইঞ্জিন ও হাতে চালিত নৌকা জদ্ধ এবং ১০ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার মিটার জাল জব্দ করে জনসম্মুখে তা পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন বাচ্চু, বেতাগী উপজেলা মৎস কর্মকর্তা মো: মোস্তফা- আল- রাজীর, সহকারী উপজেলা মৎস কর্মকর্তা মো: আনিচুর রহমান, নিয়মতি নৌ- পুলিশ ফাড়ির এ.এস.আই মো: আফজাল হোসেন ও উপজেলা জাতীয় মৎসজীবী সমিতির সভাপতি আব্দুর রব শিকদারসহ বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন ।
স/মা

