বাঘারপাড়ায় ১৬ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ঃ গতকাল বাঘারপাড়ার দোহাকুলায় ১৬ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন করা হয়েছে। আগ দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোহাকুলা যুব সংঘের আয়োজনে এদিন সকালে খেলার উদ্ধোধন করেন দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রউফ, সাবেক পৌর মেয়র খলিলুর রহমান, মাগুরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক রাজা, , ইকরামুল কবির উজ্বল, মিজানুর রহমান ,সমাজ সেবক আব্দুর রশিদ, ইউপি সদস্য সবির হোসেন প্রমুখ । উদ্বোধনী দিনে ১০টি দল খেলায় অংশ গ্রহন করে।
স/মা

