ঢাকাশুক্রবার , ১৩ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রবাসী রাকিবুল হত্যা রহস্য উন্মোচন

admin
অক্টোবর ১৩, ২০১৭ ৭:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া

কুষ্টিয়ায় প্রবাসী রাকিবুল হত্যা রহস্য উন্মোচন’ হত্যার মূল পরিকল্পনাকারী রাকিবুলের স্ত্রী ও ছোট ভাই-

মালয়েশিয়া প্রবাসী রাকিবুল হাসান অপহরণ নয়, স্ত্রীর পরোকিয়ার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আর এই হত্যার মূল পরিকল্পনাকারী অন্য কেউ নন। রাকিবুলের স্ত্রী নাঈমা সুন্নাহ তিশা এবং তারই আদরের ছোট ভাই রকিবুল ইসলাম পরিকল্পিতভাবে মোটা অংকের অর্থের বিনিময়ে কিলারদের দিয়ে হত্যা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান, প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এমন চা ল্যকর তথ্য দেন। তিনি বলেন রাকিবুল হাসান চাকরির সুবাদে দীর্ঘ ৮বছর মালয়েশিয়ায় অবস্থান করেন। সেখানে অবস্থান করায় বছর খানেক আগে স্ত্রীর সাথে ছোট ভাই রকিবুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এসব কারনে স্ত্রীর পরামর্শে ছোটভাই রকিবুল ইসলাম মোটা অংকের টাকা দিয়ে কিলার ভাড়া করে হত্যা করা হয় রাকিবুলকে।

পুলিশ সুপার জানান, হত্যার মূল পরিকল্পনাকারী নিহত রাকিবুলের স্ত্রী ও ছোটভাই রকিবুলসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তি দিয়েছে।
গত ৫ অক্টোবর প্রবাসী রাকিবুল নিখোঁজ হলে ৪ দিনপর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালিনদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

স/মা