ঢাকাশুক্রবার , ১৩ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় মাসিক আইন-শৃংখলা ও চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

admin
অক্টোবর ১৩, ২০১৭ ৬:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা ব্যুরো প্রতিনিধি

কলারোয়ায় মাসিক আইন-শৃংখলা ও চোরাচালান নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক ৩টি পৃথক আইন-শৃংখলা ও চোরাচালান নিরোধ কমিটির সভা, মাসিক সমন্বয় সভা এবং মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা অডিটোরিয়ামে এ সভাগুলো অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃংঙ্খলা সমুন্নত রাখতে এবং ১৭কি.মি সীমান্ত এলাকা নিরাপদ রেখে চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে বিভিন্ন কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। একই সাথে সীমান্ত এলাকা দিয়ে রোহিঙ্গাদের আসা-যাওয়ার বিষয়ে সজাগ থাকার আহবান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্ব সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, ইউপি চেয়ারম্যানগন শামসুদ্দিন আল মাসুদ বাবু, আবুল কালাম আজাদ (ভারপ্রাপ্ত), শেখ ইমরান হোসেন, মাস্টার নূরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম মনি, আলহাজ্জ্ব আব্দুল হামিদ সরদার, আসলামুল আলম খান, রবিউল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার, নায়েক সুবেদার আহম্মদ আলী, কবির আহম্মেদ, ওমর ফারুক, মোকসেদুল ইসলাম প্রমুখ। উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সকল এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

স/মা