ঢাকাশুক্রবার , ১৩ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশ

admin
অক্টোবর ১৩, ২০১৭ ৬:০০ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ।

বৃহস্পতিবার দুপুরে নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ কর্মসূচী অনুষ্ঠিত হয় ।

ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এই হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু বলেন,  জঙ্গিমাতা খালেদা জিয়ার ছত্রছায়ায় মানবতাবিরোধী অপরাধ করেও জামায়াত-শিবির এদেশে তাদের রাজত্ব কায়েম করে চলছিল। তারা যে হরতাল ডেকেছে বাংলাদেশের মানুষ সেই হরতালে কোনো সাড়া দেয়নি। এদেশে তাদের আর কোনো গ্রহণযোগ্যতা নেই।

সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন , জামায়াত শিবিরের হরতাল আজ মানুষের কাছে হাস্যকর ব্যাপার হয়ে দাড়িয়েছে। মানুষ তাদের রাজনৈতিক ভাবে বয়কট করেছে। নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সদা প্রস্তুত শিবির ছাত্রদল বি,এন,পির ষড়যন্ত্র রুখতে।

স/মা