ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরীর অপরাধে ২লাখ টাকা জরিমানা

admin
অক্টোবর ১২, ২০১৭ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলার দক্ষিন চৌকিঘাটা গ্রাম থেকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নাটোরের বিখ্যাত কাচা গোল্লা ও নিলয় মিল্ক টফি নামে নকল চকলেট তৈরীর অপরাধে বাসুদেব সাহা (৫২) ও নিটু সাহা (৫০) নামে দুই ভাইকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তারা ঐ গ্রামের মৃত মহাদেব সন্যাসীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,
বৃহস্পতিবার ভোরে উপজেলার দক্ষিন চৌকিঘাটা গ্রামে অভিযান চালিয়ে বাসু ও নিটু আটক করে পুলিশ। পরে দুপুর ২ ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এসময় আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ১ লক্ষ টাকা করে দুজনকে ২ লক্ষ টাকা জরিমান করে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, উপজেলা আইন শৃংখলা উন্নয়ন কমিটির সভায় নিলয় ফুড প্রোডাক্টস নামের নকল শিশু খাদ্য তৈরীর কারখানার বিষয় অলোচনা হয়। তার প্রেক্ষিতে তাদেরকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা আটক করে আদালতে হাজির করে, পরে তাদের জরিমানা করা হয় এবং নকল খাদ্য পণ্য আগুনে পুড়িয়ে ফেলা হয়।

স/মা