ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবি’র অর্থনীতি বিভাগের শিক্ষক ড. আবুল কালাম আজাদ এর নামাজে জানাযা অনুষ্ঠিত 

admin
অক্টোবর ১২, ২০১৭ ৮:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সুযোগ্য প্রবীণ শিক্ষক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ এর জানাযার নামাজ মঙ্গলবার সকাল ১১.৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনভবন চত্তরে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হক, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), অফিস প্রধান, ছাএলীগ ইবি শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ  বিশ্ববিদ্যালয় পরিবারে সদস্যরা। এছাড়া দ্বিতীয় জানাযার নামাজ কুষ্টিয়ার ডিসি কোর্ট ইদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ মেহেরপুর জেলার  গাংনী উপজেলার নিজ গ্রামে শেষ নামাজে জানাযা শেষে জোড়পুকুরিয়ার কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য যে অর্থনীতি বিভাগের সুযোগ্য শিক্ষক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ দীর্ঘদিন দুরারোগ্যব্যাধী ক্যান্সারে ভুগছিলেন। তিনি কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার রাতে ইন্তেকাল করেন।
 স/মা