ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাংলাদেশের সামনে এবার ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ

admin
অক্টোবর ১১, ২০১৭ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজটা বাংলাদেশ হেরেছে বাজেভাবে। বাংলাদেশের সামনে এবার ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ।

আগামী রোববার কিম্বারলিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে বৃহস্পতিবার ব্লুমফন্টেইনে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফি-মুশফিকরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

প্রস্তুতি ম্যাচে এবি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনির মতো তারকা ক্রিকেটারও খেলবেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের হয়ে। টেস্ট সিরিজে ব্যর্থ বাংলাদেশের জন্য ম্যাচটি আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার।

সাকিব আল হাসানকে ছাড়াই টেস্ট সিরিজ খেলতে হয়েছে বাংলাদেশকে। রঙিন পোশাকে খেলবেন সাকিব। চোট দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে দিয়েছিল তামিম ইকবালকে। বুধবার তামিম অনুশীলনে ফিরেছেন। প্রস্তুতি ম্যাচে হয়তো খেলবেন না। তবে প্রথম ওয়ানডেতেই ফিরতে পারেন।

স/মা