ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাইকগাছায় জেলা পরিষদ সদস্য টিপুকে সংবর্ধনা

admin
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছার সরলস্থ শেখ রাসেল স্মৃতি সংসদ ও সরল খাঁ সোনাই হাট ব্যবসায়ী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে ১১নং ওয়ার্ডের নবনির্বাচিত খুলনা জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় সরল বাজারে সরল খাঁ সোনাই হাট ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোঃ আছাদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। সাংবাদিক আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর গাজী আব্দুস সালাম, এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী, রবি শংকর মন্ডল, সরবানু বেগম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, রাফেজা খানম, প্রাক্তন সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম, এ্যাডঃ মুজিবর রহমান, শেখ মুনছুর আলম, মৃত্যুঞ্জয় সরদার, শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন আব্দুল মজিদ বয়াতী, লুৎফর রহমান, আসমাউল হুসাইন সাকিব, হাবিবুর রহমান, শাহআলম, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, নজরুল গোলদার,  হাফেজ উকিল উদ্দীন ও সেজুতি সরকার। সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র সেলিম জাহাঙ্গীর ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু একে অপরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে এলাকার উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স/শা