খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনে সুগন্ধা ও বিষখালী নদীতে মঙ্গলবার অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদ- ও জরিমানা করা হয়। এসময় ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ
মৎস্য বিভাগ জানায়, সুগন্ধা নদীতে অভিযানের সময় নলছিটি থেকে সাকিব খান ও সোহাগ হাওলাদারকে আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশ্রাফুল ইসলাম তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করে।
এদিকে গত সোমবার রাতে ঝালকাঠি সদর থেকে কালাম ফরাজী ও সুমন সর্দারকে আটক করে এক মাসের কারাদ- ও রাজাপুরের বিষখালী নদী থেকে বাবুল সিকদার ও মনির হাওলাদারকে আটক করে প্রত্যেককে এক বছরের কারাদ- প্রদান করে ভ্রাম্যমান আদালত।
জব্দকৃত জালগুলো সুগন্ধা নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। ইলিশ মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
স/মা

