ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় বিষমুক্ত সবজি উৎপাদনের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

admin
অক্টোবর ১১, ২০১৭ ৮:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

পাইকগাছায় বিষমুক্ত সবজি উৎপাদনের উপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে কীটনাশক হিসাবে মেহগনির তৈল ব্যবহার বিষয়ক এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। বক্তব্য রাখেন, কৃষক বুলবুল আহম্মেদ, শেখ মদি উদ্দীন, মামুন হাসান, সবুর গাজী, রেখা রানী দাশ, শংকরী রানী দাশ, শেফালী মন্ডল ও লতিফা খাতুন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫০ জন কৃষকের প্রত্যেককে আঁধা লিটার করে মেহগনির তৈল প্রদান করা হয়।

স/মা