ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

২১ শে ফেব্রুয়ারী মহান মাতৃভাষা দিবস উপলক্ষে কিছু কথা

admin
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

যাদের ত্যাগে মহান একুশ তাদের স্মরণ করা হয়না। “রক্ত শপথে আমরা আজিকে তোমারে স্মরণ করি একুশে ফেব্রুয়ারী” তোফাজ্জল হোসেন কবিতায় ১৯৫২ সালের ২১কে স্মরণ করেছেন। কিন্তু যাদের মহাত্মন ত্যাগে আউ একুশকে বাংলা ভাষায় স্মরণ করা যায়, তাদের কথা স্মরণ করা হয়না। শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, আর সফিউর কে স্মরন করলেও যারা জীবনের মায়া তুচ্ছ করে ভাষা আন্দোলনে সামিল হয়েছিলেন তাদের স্মরণ করা হচ্ছেনা। একুশ শুধু শোক নয়, একটি বিজয়ের আনন্দ বটে। এ বিজয়ের পিছনে যাদের অবদান ছিল তাদের অধিকাংশেরই জীবন নাশ ঘটেছে। যে ক’জন বেঁছে আছেন তাদের অনেককেই নতুন প্রজন্ম ভাষা সৈনিক হিসেবে চিনেনা, চিনে অন্য পরিচয়ে। এভাবে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অপূর্ণ থেকে যাচ্ছে, শুধু উপযুক্ত উদ্দোগের অভাবে।

স/শা