ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়ায় ২’শ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৬২ টিতে শহীদ মিনার নেই

admin
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। শহীদ মিনার বিহীন শিক্ষা প্রতিষ্ঠানে আর্ন্তজাতিক মাতৃভাষারমত মহান এ দিবস পালন হয় শুধু জাতীয় পাতাকা উত্তোলন করে। আবার কিছু কিছু প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে বাঁশ ও খুটি দিয়ে শহীদ মিনার তৈরী করে দিবসটি পালন করে থাকেন। কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরী করে ফুল দিয়ে দিবস পালন করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান।
উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম জানান, কাঠালিয়া উপজেলায় ১৩২ সরকারি প্রথামিক বিদ্যালয়ের মধ্যে হাতেগোনা ১০/১২টি বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। ৪৪ নং কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শহীন মিনার নেই। তিনি আরো জানান সরকারি কোন বরাদ্দ না থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয় না। অপরদিকে উপজেলার মাধ্যমিক স্তরের ৬৮টি স্কুল মাদ্রাসার মধ্যে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই ।
এ ব্যাপারে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে কথা বললে তারা জানায় সরকারি বরাদ্দ না থাকায় শহীদ মিনার নির্মাণ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আমরা অস্থায়ী ভিত্তিতে শহীদ মিনার তৈরী করে দিবসটি পালন করে থাকি। তবে এ বিষয়ে শিক্ষার্থীরা জানায় আমরা কোন উপায় না পেয়ে অনিচ্ছা সত্ব্যেও কলা গাছে ফুল দিয়ে দিবসটি পালন করে থাকি। আমরা আর এভাবে ছোট করে দিসবটি পালন করতে চাই না। আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শহীদ মিনার নির্মানের সরকারের প্রতি দাবি জানায়।

স/শা