অপরদিকে, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালীর ডুমুরশিয়া বাজারের একটি পিলারের গোড়া থেকে ২ টি ওয়ান শুটার দেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে এ ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ওসি তরীকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রবিবার রাত ৮ টার সময় বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া বাজারের একটি গলিতে পরিত্যাক্ত অবস্থায় একটি বাজারের ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। এ সময় স্থানীয়রা নিকটস্থ বাবুখালী পুলিশ ফাঁড়িতে খবর দিলে কর্মরত এসআই রাজ কুমার ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে ২ টি ওয়ান শুটার দেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। কে বা কাহারা ব্যাগটি রেখে গেছে তা এখনও জানা যায়নি।
স/মা

