ঢাকাসোমবার , ৯ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

admin
অক্টোবর ৯, ২০১৭ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বুলবুল হোসেন (২৪) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। সোমবার ভোরে দৌলতপুর একটি পাইভেট ক্লিনিকের সামনে থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত গভীর রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবার হোসেনের ছেলে বুলবুল হোসেনের নেতৃত্বে ৭-৮ জন মাদক পাচারকারী অবৈধভাবে ভারতে প্রবেশ করে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশকালে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বুলবুল হোসেন কোমরে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে দৌলতপুর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করে।

সোমবার সকালে দৌলতপুর থানা এলাকায় রাস্তায় গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ বিষয়ে ৪৭ বিজিবি অধিনস্থ জামালপুর ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, জামালপুর সীমান্তের ১৫২/১৩ (এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূ-খন্ডের ২’শ গজ অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে বুলবুল হোসেন নামে বাংলাদেশী এক চোরাকারবী গুলিবিদ্ধ হওয়া খবর শুনেছি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান জানান, গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে।

স/মা