ঢাকাসোমবার , ৯ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভিবিডির স্যানিটেশন প্রোগ্রাম

admin
অক্টোবর ৯, ২০১৭ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী জামান লিজন,  বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ভিবিডি ময়মনসিংহজেলার নিয়মিত আয়োজন “স্যানিটেশন, হেলথ এডুকেশন এবং ফলোআপ ট্রিটমেন্ট” প্রোগ্রামের ৭ম পর্ব  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়েছে। প্রোগ্রামে ২৫ জন সুবিধাবঞ্চিত শিশুকে স্বাস্থ্য শিক্ষা প্রদান এবং নানা রকমস্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

উপকরণ হিসেবে শিশুদেরকে টুথব্রাশ, টুথপেস্ট, সাবান এবং জুস প্রদান করা হয়। নিয়মিত দাঁত পরিষ্কার রাখা, নখ কাটা এবং হাত ধোয়ার প্রতি জোর দিয়ে ভলান্টিয়াররা তাদের কে এসব বিষয়ে প্রাথমিক ধারণা প্রদান করেন।

প্রোগ্রামে অতিথি ভলান্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন ভিবিডি ময়মনসিংহ জেলার পাবলিক রিলেশন অফিসার হামিমা হুমা জেরিন।

ভিবিডি ময়মনসিংহজেলার নিয়মিত প্রোগ্রামের অংশ হিসেবে প্রতি মাসে এই প্রোগ্রামটি পালন করে আসছে ভিবিডি ময়মনসিংহ জেলার ভলান্টিয়ারগণ। এসডিজি ৩ এবং ৬ এর লক্ষ্যমাত্রা পূরণে এই প্রোজেক্ট টি কার্যকরী ভূমিকা রাখবে জানিয়েছেন ভিবিডির ভলান্টিয়ারগণ।

স/মা