ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের জোবায়দা করিম জুট মিলে শ্রমিক সংঘর্ষে আহত ৫

admin
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদর উপজেলার বাখুন্ডায় অবস্থিত জোবায়দা করিম জুট মিলে দু’দল শ্রমিকের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে সজিব (১৮) নামে গুরুত্বর আহত এক শ্রমিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সজিব সালথা উপজেলার বিকেনদিয়া গ্রামের জনৈক সামসুলের ছেলে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত শ্রমিকরো মিলের প্রশাসনিক কর্মকর্তাকেও অবরুদ্ধ করে রাখে। গতকাল রোববার এ ঘটনায় শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল।

জানা গেছে, এক নারী শ্রমিককে টিটকারী মারার জের ধরে বাখুন্ডার রিপন (২২) নামে এক শ্রমিকের সাথে প্রতিপক্ষ কতিপয় শ্রমিকের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার রাতের শিফটে কাজ চলার সময় লাঠিশোঠা নিয়ে হাফিজ, হাকিম ও আলমগীরসহ একদল শ্রমিক রিপন গ্রুপের উপর হামলা চালায়। এসময় রিপন গ্রুপের সজিব গুরুতর আহত হয়। সংঘর্ষ ঠেকাতে গিয়ে অন্যান্যরা আহত হয়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিক অভিযোগ করে, জুটমিলের শ্রমিকদেও মধ্যে স্থানীয় বনাম রংপুর এই দুই গ্রুপের মধ্যে নানা বিষয়ে উত্তেজনা চলে আসছে। রংপুর গ্রুপ জুট মিলের আবাসিক হওয়ায় মিলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের পক্ষ অবলম্বন করে বলেও তারা জানায়। শনিবার রাতের ঘটনায় আহত সজিবকে ১ ঘন্টার পর হাসপাতালে নেয়া হয়।

এব্যাপারে মিলের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গির মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

স/শা