ঢাকাসোমবার , ৯ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেশবপুরে মাতৃমঙ্গল ক্লিনিকে সংবাদ সংগ্রহে যেয়ে লাঞ্চিত সাংবাদিক


অক্টোবর ৯, ২০১৭ ৬:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি 

যশোরের কেশবপুর শহরের মাতৃমঙ্গল সংবাদ সংগ্রহ করতে যেয়ে এক সাংবাদিক লাঞ্চিত হয়েছে। এ ব্যাপারে ওই সাংবাদিক কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।জানা যায়, উপজেলার বিদ্যানন্দকাটী ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের মৃত কায়েম আলী মোড়লের ছেলে হাজের আলী মোড়ল (৬০) শনিবার অসুস্থ হয়ে পড়লে কেশবপুর শহরের হাসপাতাল সড়কের মাতৃ মঙ্গল ক্লিনিকে ভর্তি করেন। উক্ত ওই ক্লিনিকের মালিক আশরাফুন্নাহারের স্বামী উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন উপসহকারী মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলাম তার চিকিৎসা করেন। সন্ধ্যার পর ওই রোগীর মৃত্যু হয় । রাতে এ সংবাদ পেয়ে যশোরের দৈনিক কল্যাণ পত্রিকার কেশবপুর প্রতিনিধি আজিজুর রহমান সংবাদ সংগ্রহের জন্য ক্লিনিকের সামনে গেলে ক্লিনিক মালিকের স্বামী ডা. নজরুল ইসলাম তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত এবং তার ক্যামেরা ভাংচুর করেন। এ সময় দৈনিক গ্রামের কাগজের কেশবপুর প্রতিনিধি আব্দুলস্নাহ আল ফুয়াদ সহ স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে আহত ওই সাংবাদিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। সাংবাদিক লাঞ্ছিতের সংবাদ পেয়ে ওই রাতেই কেশবপুর থানার ওসি তদন্ত ফোর্স নিয়ে ওই ক্লিনিকে গেলে তার আগেই ডা. নজরম্নল ইসলাম সহ অন্যরা তালা লাগিয়ে পালিয়ে যায়। এ দিকে রোববার বিকেলে লাঞ্ছিত সাংবাদিক আজিজুর রহমান বাদি হয়ে ডা. নজরুল ইসলামের বিরম্নদ্ধে থানায় অভিযোগ করেন। এ ব্যাপরে ডা. নজরুল ইসলাম বলেন, ওই সাংবাদিককে লাঞ্ছিত বা ক্যামেরা ভাংচুর হয়নি। তার হাত ধরে টেনে ক্লিনিকের ভেতরে আনার চেষ্টা করা হয়েছে। আমার এলাকার মানুষ অসুস্থ হাজের আলী শ্বাসকষ্টের রোগী। খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।   কেশবপুর থানার ওসি (তদমত্ম) শাহজাহান আহম্মেদ বলেন, রাতে সাংবাদিক লাঞ্ছিতের সংবাদ পেয়ে দু’জন অফিসারসহ ঘটনাস্থলে যেয়ে ক্লিনিক তালাবদ্ধ দেখি। ওই ঘটনায় থানায় দাখিলকৃত অভিযোগ তদমত্ম পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/এম