ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে এনার্জি ড্রিংকসের নামে বিক্রয় হচ্ছে নেশা জাতীয় দ্রব্য!

admin
অক্টোবর ৮, ২০১৭ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে এনার্জি ড্রিংকসের নামে বিক্রয় হচ্ছে নেশা জাতীয় দ্রব্য। এসব নকল ও ভেজাল এনার্জি ড্রিংকস পান করে বিপথ গ্রমির দিকে ঢলে পরছে যুব সমাজ। যারা নিয়মিত এ গুলো পান করে তারা ধিরে ধিরে নেশা গ্রস্ত হয়ে পরছে। জানা যায়, যুবক,তরুন, তরুনী সহ সব বয়সি ছেলে মেয়েদের কাছে এনার্জি ড্রিংকস অতি জনপ্রিয় হয়ে উঠেছে। এই সব এনার্জি ড্রিংকস বর্তমানে নেশায় পরিনত হয়ে পরেছে। স্কুল কলেজের ছাত্র ছাত্রী হরহামেশায় বিভিন্ন দোকানে হাতের নাগালে পেয়ে কিনে সকলের সামনেই তা খাচ্ছে। এর মধ্যে বেশ কিছু এনার্জি ড্রিংকসের সরকারি কোন অনুমতি নেই বলে জানা গেছে । বিএসটিআই এর লেবেলও লাগানো থাকে না এসব ড্রিংকস এর গায়ে। কিছু ড্রিংকসের লেখা থাকে বি,এস,টি,আইয়ের আওতামুক্ত। অ্যাকটিভ র্হস পাওয়ার, মাসরুম, হর্সকিং, জিংনসিন প্লাস, নাইট পাওয়ার নামে এসব পানীয় পাওয়া যাচ্ছে যে কোন মুদী দোকানে । এমনকি পাড়া মহল্লার প্রতিটি দোকানে পাওয়া যাচ্ছে এসব ভেজাল ও নেশা য্ক্তু যৌন উত্তেজক পানীয় ।

আবার কোন কোন বোতলে লেখা থাকে শুধু মাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য। এ লেখা দেখে আকৃষ্ঠ হয়ে উর্ত্তি বয়সের যুবক ও যুবতিরা, বাদ পরছেনা । এছাড়া বিভিন্ন দোকানে হারবালনামের শক্তি বর্ধ্যক বা এনার্জি ড্রিংকস বিক্রি হচ্ছে তার অনেক গুলোই যৌন উত্তেজক পানীয়। এসব ড্রিংকস মাদকের বিকল্প হিসেবে পান কারছে বিপদ গামীরা। যারা নিয়মিত এ গুলো পান করে তারা আস্তে আস্তে নেশা গ্রস্ত হয়ে পরছে । অনেকে জেনে আবার অনেকে না জেনে পান করছে এসব পানীয়। এসব ড্রিংকসে আ্যলকোহল থাকায় উত্তেজনা সৃিষ্ট করে। এজন্য দামের তোয়াক্কা না করে এগুলো পান করছে যুবকরা ।

এসব ড্রিংকসের অর্থ জোগাতে স্কুল কলেজের শিক্ষার্থীরা নানা অপরাধের সাথে জড়িয়ে পরছে। দেহের জন্য ক্ষতিকর এসব পানীয় পান করে অনেকেই বিভিন্ন রোগে আত্রুান্ত হচ্ছে । মানব দেহের জন্য ক্ষতিকর নি¤œমানের ক্যামিক্যাল দিয়ে তৈরী এসব ঔষুধ ও এনার্জি ড্রিংকস তৈরী করে বাজারে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা । নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুদি ব্যাবসায়ী জানান এসব এনার্জি ড্রিংকস বিক্রিয় করে লাভ বেশি হয়। সেই সাথে যুবকদের মাঝে এসকল এনার্জি ড্রিংসের বাপক চাহিদা রয়েছে। তিনি আরো বলেন যে আমাদের মত দোকানিদের কোন দোষ নেই। কাছে পাই তাই বিক্রয় করি।এবিষয়ে বদলগাছী উপজেলা র্নিবাহী অফিসার মোঃ মাসুম আলী বেগ মোবাইল ফোনে বলেন,বিএসটিআই এর আনুমোদন ছাড়া কোন ড্রিংকসই বৈধ না ।

আইনের মধ্যে না থাকলে আমি খোজ নিয়ে ব্যাবস্থা গ্রহন করা হবে । বদলগাছী থানার অফিসার ইনর্চাজ মোঃ জালাল উদ্দীন বলেন যে গুলো সরকার অনুমোদন নেই সে গুলোর আমরা খোজ পেলেই অভিযান চালিয়ে ব্যবস্তা নেওয়া হবে।#

স/মা