ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাঠালিয়ার উপজেলা চেয়ারম্যান ফারুক সিকদার এর জেয়াফত ও দোয়ার অনুষ্ঠান

admin
অক্টোবর ৮, ২০১৭ ৭:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃরাজিব তালুকদার

ঝালকাঠীর কাঠালিয়ায় গতকাল শুক্রবার দুপুর ২ টায় কাঠালিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ফারুক সিকদার এর দোয়া মাহফিল ও জেয়াফত অনুষ্ঠান করা হয়েছে। জানা গেছে কাঠালিয়ার ঔতিহ্যবাহী সিকদার পরিবারের সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক সিকদার এর জন্ম হয়েছিল। কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি বহাল থাকাকালীন গতবছর ৬ অক্টোবর ২০১৬ সালে তিনি দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান। তাই এবছর তার মৃত্যুবার্ষিকী হিসেবে জেয়াফত অনুষ্ঠান করা হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, ঝালকাঠী আওয়ামীলীগের সভাপতি সরদার শাহ আলম, ঝালকাঠী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, তরুন কর্মকার, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান, গোলাম কিবরিয়া সিকদার, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডাঃ ফয়েজুল আলম সিদ্দিকী, অফিসার ইনচার্জ, এম.আর শওকত আনোয়ার ইসলাম, কাঠালিয়া থানা এবং কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের অংঙ্গ সংগঠন সহ কাঠালিয়া ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন সহ কাঠালিয়া উপজেলার সর্বস্তরের সাধারন জনগন উপস্থিত থেকে জেয়াফত অনুষ্ঠানে অংশ নিয়ে দুপুরের ভোজ সম্পন্ন করেন।

স/মা