ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেশবপুরে কৌশলে শাড়ী চুরির সময় ধরা খেল দুই মহিলা


অক্টোবর ৭, ২০১৭ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে অভিনব কৌশলে শাড়ী চুরি করার সময় প্রতারক চক্রের দুই মহিলা সদস্যকে আটক করেছে পুলিশ ।জানা যায়, শনিবার সকালে শহরের মধুসড়কের রংধনু গার্মেন্টস এন্ড শাড়ী বিতান থেকে চক্রটির তিন মহিলা সদস্য একে একে শাড়ী, লুঙ্গী ও গামছা ক্রয় করতে এসে বিভিন্ন রকমের হাফডজন শাড়ী দেখতে থাকে । এসময় ওই চক্রের এক সদস্য দোকান কার্মচারীকে কখনো শাড়ী, কখনো লুঙ্গী এবং কখনো গামছা দেখানের কথা বলে ব্যসত্ম রাখে। সেসময় পাশে থাকা ওই চক্রের আর এক সদস্য একটি শাড়ী উচু করে ধরে দেখতে থাকে। তখন অপর এক সদস্য গুছিয়ে রাখা ৬ পিচ শাড়ী সুকৌশলে তার পরিহিত বোরকার মধ্যে ঢুকিয়ে ফেলে । এরপর তারা কোন কিছু না কিনেই চলে যায়। তাদের আচরণ সন্দেহজনক হলে পাশের ঘর থেকে দোকান মালিক সি সি ক্যামেরার মাধ্যমে শাড়ী চুরির বিষয়টি ধরতে পারেন । এসময় স্থানীয় ব্যবসায়ীরা ওই চক্রের দুই মহিলা সদস্যকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। থানার উপপরিদর্শন খান আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে চক্রটির সদস্য অভয়নগর উপজেলার চলসি গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী হাসি খাতুন (৩০) ও তার খালা একই গ্রামের আছর আলী শেখের স্ত্রী রাবেয়া খাতুন (৭০) কে  গ্রেফতার করে থানায় নিয়ে আসেন । এসময় চক্রটির অন্য সদস্য ওই গ্রামের কুদ্দুস আলীর স্ত্রী আলেয়া খাতুন (৪২) চুরির শাড়ী সহ পালিয়ে যেতে সক্ষম হয়। একই দিন সকালে মহিলাদের ৪ সদস্যের অন্য একটি চক্র মধুসড়কের সন্ধ্যা কসমেটিকস সহ বিভিন্ন দোকান থেকে একই পদ্ধতিতে বিভিন্ন কসমেটিকস ও গার্মেন্টস সামগ্রী চুরি করেছে বলে দোকান মালিকরা জানায় । এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক খান আব্দুর রহমান জানান, শাড়ী চুরির ঘটনায় ওই চক্রের দুই মহিলা সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরম্নদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

স/এম