ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালকিনিতে ভবন নির্মাণে বাঁধা দেওয়ার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ

admin
অক্টোবর ৭, ২০১৭ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রতন দে, কালকিনি

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার কাঠালতলা বাজারের বালিগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সৈয়দ শাহ আলমের নিজ ক্রয়কৃত ৩৫ শতাংশ জমির উপরে ভবন নির্মাণে বাঁধা ও ষড়যন্ত্র করার প্রতিবাদে শুক্রবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাসার থানার ধামুসা মৌজার ৪৬৮ নং খতিয়ানের ৭৩৬ নং বিআরএস দাগের ৩৫ শতাংশ জমি সৈয়দ শাহ আলম ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর তারিখে সাব কবলা দলিল মূলে খন্দকার মোহম্মদ মুনমুন, খন্দকার আনোয়ার হোসেন, রোকেয়া বেগম গংদের কাছ থেকে ক্রয় করে ওই জমির উপরে একটি ভবন নির্মাণ করে ব্যবসা বাণিজ্য করে আসছিলেন।

সম্প্রতি ওই জমির উপরে নির্মাণ করা ভবনটির পূর্ব পাশের অংশে ভবনটি বর্ধিত করতে গেলে স্থানীয় কিছু স্বার্থান্বেসী মহল ভবন নির্মাণে বাধা দিয়ে ষড়যন্ত্র করে হয়রানি করে আসছে। এরই প্রতিবাদে শুক্রবার দুপুরে ভুরঘাটা-ডাসার সড়কের কাঠালতলা বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন স্থানীয় বাসিন্দরা।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে ক্রয়কৃত সম্পত্তিতে ভবন নির্মাণের ষড়যন্ত্রর প্রতিবাদ করে সৈয়দ শাহআলম বলেন আজ শুক্রবার দৈনিক সমকাল প্রত্রিকার শরীয়তপুর প্রতিনিধি ও দৈনিক যুগান্তর প্রত্রিকার কালকিনি প্রতিনিধি আমার বিরুদ্ধে যে ভিত্তিহীন মিথ্যা বানোয়াট সংবাদটি ছাপিয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এতে আরো উপস্থিত ছিলেন সৈয়দ ডি.কে আতাহার আলী একাডেমী এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ কামরুজামান, ডাসার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, বাদল মাতুব্বর, সরোয়ার মুন্সী ও ভুক্তভোগী সৈয়দ শাহ আলম প্রমুখ।

স/মা