ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পদ্মা সেতুতে রেললাইনের কাজ শুরু এপ্রিলে

admin
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ৮:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী এপ্রিল মাসে পদ্মা সেতুতে রেললাইনের নির্মাণকাজ শুরু হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে এ রেলসংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

সোমবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে সকালে ‘সাদা কোচ’ সংযোজন করে ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহউদ্দিন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুজিবুল হক আরও বলেন, আগামী মাসে (মার্চ) চীনের সঙ্গে লোন এগ্রিমেন্ট হবে। এছাড়া এপ্রিলের শুরুর দিকে দ্বিতীয় ভৈরব রেলসেতু্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

স/শা