নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর, বৃহস্পতিবার শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালীটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত)প্রফেসর এ এম এম শামসুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, সাধারণ সম্পাকদ মোঃ শফিকুল ইসলাম, সহকারী প্রক্টর সোহেল রানা, পরিবহন প্রশাসক মাসুদ রানা সহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল্ জাবির।
স/মা

