ঢাকাবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নলছিটিতে ক্লিনিক ও ফার্মেসীতে অভিযান

admin
অক্টোবর ৫, ২০১৭ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃরাজিব তালুকদার:

নলছিটির চারটি ক্লিনিক ও ডায়াগনেষ্টিক সেন্টার এবং ফার্মেসীতে অভিযান পরিচালনা করে একজনকে এক বছরের সাজা প্রদান ও নগদ ৬ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা সদর দপ্তরের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজমের নেতৃত্বে বরিশাল র্যাব-৮ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।এ সময় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশ্রাফুল ইসলাম জুপিটার তাদের সঙ্গে ছিলেন। অভিযানকালে টিএ্যান্ডটি সড়কের ইমা ফার্মেসীর ড্রাগ লাইসেন্স না থাকা ও মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার দায়ে নগদ ৫ হাজার টাকা জরিমানা ও ইমা ফার্মেসীর স্বত্বাধিকারী মো: মায়েল হোসেনকে এক বছরের সাজা প্রদান, সেবা ক্লিনিক এ্যান্ড ডায়াগনেষ্টিকে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারনে ৩ লক্ষ টাকা নগদ জরিমানা, নাহার ডায়াগনেষ্টিকে ৫০ হাজার টাকা নগদ জরিমানা এবং হাসপাতাল সড়কে ডিজিটাল ডায়াগনেষ্টিকে ৫০ হাজার টাকা নগদ জরিমানা আদায় এবং ফারজানা ক্লিনিক ও ডায়াগনেষ্টিকে নগদ ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

স/মা