ইমানুল সোহান, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) এস্টেট শাখার প্রধান উপ-রেজিস্ট্রার মুঃ হারুন-অর-রশীদের মৃত্যুতে শোক র্যালি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার বেলা সাড়ে ১১ টায় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমানের শাহিনের নেতৃত্বে দলীয় ট্রেন্ট থেকে শোক র্যালি বের হয়। র্যলিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় ট্রেন্টে এসে শোক সভায় মিলিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ হারুন- উর- রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান শাহিন, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, কর্মকর্তা সমিতির সভাপতি মো: শামছুল ইসলাম জোহা, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আনিচুর রহমান আনিচ। এছাড়াও র্যালিতে শাহানুর আলম শাহিন, আবু হেনা মোস্তফা কামাল, রিজভী আহম্মেদ পাপন, মামুন, সোহাগ, মাহিদুলসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
র্যালি শেষে দলীয় ট্রেন্টে শোক সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক, সাবেক পরিবহণ প্রশাসক প্রফেসর ড. মো: মামুনুর রহমান, প্রফেসর ড.কামাল হোসেন, জিল্লুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা হারুন অর- রশীদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সাথে তার বিদেহী আত্মার প্রতি আল্লাহ নিকট মাগফেরাত কামনা করেন।
স/মা

