ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

এমপি লিটনের খুনিরা শনাক্ত, শিগগিরই গ্রেফতার

admin
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের খুনিরা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহিদুল হক। খুব শিগগিরই খুনিরা গ্রেফতার হতে পারে বলেও জানান তিনি।

সোমবার সকালে সাভারের আশুলিয়ায় শ্রীপুর শিল্প পুলিশ-১ এর বহুতল ব্যারাক ভবন ও অস্ত্রাঘার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।

তিনি বলেন, সংসদ সদস্য লিটন হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। যে তিনজন মোটরসাইকেলে তার বাড়িতে এসেছিলো সে তিনজন পুলিশের নজরদারিতে রয়েছে। তাদের আমরা শনাক্ত করেছি।

তিনি বলেন, খুনিদেরকে খুব শিগগিরই গ্রেফতার করে গণমাধ্যমের সামনে হাজির করা হবে।

এসময় আইজি বলেন, পুলিশের পেশাগত জ্ঞান বৃদ্ধি করার জন্য সকল সেক্টরে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের যথেষ্ট সাফল্য রয়েছেও বলে জানান তিনি।

এর আগে পুলিশের মহাপরিদর্শক নারী কনস্টেবলদের প্রথম ওরিয়েন্টশন কোর্স সমাপনীর কুচকাওয়াজ ও সালাম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে শিল্প পুলিশের ডিআইজি আব্দুস সালাম, শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স/শা