ঢাকাসোমবার , ২ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নলছিটি উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

admin
অক্টোবর ২, ২০১৭ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক এস.এম আলআমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঝালকাঠি জেলা ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী, শৃঙ্খলা ভঙ্গ ও জেলা নির্দেশ অমান্য করায় নলছিটি উপজেলা ছাত্রলীগের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম আল-আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে স্থানীয় সংসদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমানের নির্দেশনা অনুযায়ী নলছিটি উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে নলছিটি উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ ওয়াসিম হাওলাদার জানান, উপজেলার সুবিদপুর ইউনিয়নে জেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের পকেট কমিটি অনুমোদন না দেয়ায় উদ্দেশ্যমূলকভাবে তারা আমাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

স/মা