ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নোয়াখালী বিভাগের দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন

admin
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ৮:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি:

কুমিল্লা নয় নোয়াখালীতে বিভাগ গঠনের দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সকালে ঢাকা- রায়পুর মহাসড়কের পাশে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা আয়োজনে ঘন্টাব্যাপি এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন লিকা, উন্নয়ন কর্মী আবদুল্লাহ আল মামুন, সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা শাখার সহ-সভাপতি আবুল মোবারক ভূঁইয়া, বঙ্গবন্ধু পরিষদের জেলা আহবায়ক শাহজাহান কামাল, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিব হোসেন লোটাস, ডেইলি অবজারভার পত্রিকার সাংবাদিক মো: রবিউল ইসলাম খাঁন, নতুন পথ পত্রিকার সম্পাদক বিএম সাগর, এস এম আওলাদ হোসেন, ধ্রুবতারা জেলা সাধারন সম্পাদক ইসমাঈল হোসেন বাবু, সহসভাপতি ওসমান মোরশেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল হোসাইন, সদস্য আকরাম হোসেন তকি প্রমুখ।
বক্তারা বলেন, ১৮২৯ সালে যখন চট্টগ্রাম বিভাগ গঠিত হয় তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল মাত্র ২ কোটি ১০ লাখ। আর এখন বৃহত্তর নোয়াখালী ও বৃহত্তর কুমিল্লা জনসংখ্যা প্রায় ২ কোটি। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠিকে বিভাগীয় সেবা দিতে বৃহত্তর নোয়াখালীর ও বৃহত্তর কুমিল্লা নিয়ে নোয়াখালী বিভাগ গঠন অত্যান্ত জরুরী হয়ে পড়েছে। নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠা হলে ঢাকা ও চট্টগ্রাম বাড়তি লোকের চাপ হবেনা।
এতে করে ঢাকা ও চট্টগ্রামে যানজট অনেক কমে যাবে। নোয়াখালীর দক্ষিণে রয়েছে নয়নাভিয়াম সৌন্দর্যমন্ডিত দ্বীপ নিঝুম দ্বীপ ও সাগর কন্যা হাতিয়া দ্বীপ। আর তাই নোয়াখালীকে বিভাগ করা হলে উপকূলিয় অঞ্চল কেন্দ্রিক অর্থনেতিক জোন গড়ে উঠবে বলে এখানকার সুধীজনকরা মনে করেন। কুমিল্লা থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে ভারত কাজেই কুমিল্লা বিভাগ গঠন করা কোন যুক্তি নেই । এ ছাড়া বীরশ্রেষ্ট রুহুল আমিন ও ভাষা শহীদ সালামের আতœা শান্তি পাবে যদি নোয়াখালী বিভাগ গঠন।
বর্তমানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে নোয়াখালীর জ্ঞানী-গুনি লোকেরা রয়েছে কাজেই বিষয়টি চিন্তা করে নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রী কে সুবিবেচনার আহবান জানান বক্তারা। এসময় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এই কর্মসূচিতে যোগ দেয়।

স/শা